মধ্যনগর(সুনামগঞ্জ)সুনামগঞ্জ:
সুনামগঞ্জের মধ্যনগরের একাধিক কর্মসূচিতে অংশ গ্রহন করেন সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
৩রা জুলাই শুক্রবার দুপুরে মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ে দিশারি প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণে অংশ নেন।বিকেলে মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সংবর্ধনা ও মতবিনিময়ে অংশ গ্রহণ করেন।পরবর্তীতে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা সংযোগ মহাসড়কে বনজ,ঔষধী,ফলজ,ফুলজ বৃক্ষ রোপন সহ সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
এসময় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,উপজেলা বিএনপি,যুবদল,ছাত্র দল সহ সকল অঙ্গসঙ্গঠনের নেতৃবৃন্দ ও শিক্ষক/শিক্ষিকাগণ।
কর্মসূচিতে প্রধান অতিথি সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলকে ফুলেল অভ্যর্থনার সহিত স্বাগত জানান সংশ্লিষ্টরা।প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমি অত্যান্ত গর্বিত ও আন্দিত উপজেলার সকল শিক্ষক,কৃতি ও মেধাবী শিক্ষার্থী সহ সর্বসাধারণের সাথে কথা বলতে পেরে।হাওর অঞ্চল শিক্ষার ক্ষেত্রে খুবই অবহেলিত। শিক্ষক সমাজ মানুষ গড়ার কারিগর। জাতিকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে আরো গতিশীল করা, নবসৃষ্ট মধ্যনগর উপজেলার দাপ্তরিক সকল শূন্যপদেই যেন প্রয়োজনীয় লোকবল দ্রুত নিয়োগ করা হয় সেদিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া ও স্থানীয় সর্বশ্রেণীর লোকজনদের সার্বিক সহযোগীতাও কামনা করেন তিনি।

