Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাট সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ আটক ১

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৫ pm ০৩, জুলাই ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0
জয়পুরহাট সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ আটক ১

জয়পুরহাট সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ আটক ১

আব্দুর রাজ্জাক, জয়পুরহাট:
জয়পুরহাট সীমান্তে বিশেষ অভিযানে ২ কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। আটক ব্যক্তি হলেন পাঁচবিবি উপজেলার কোটালীবাগ এলাকার বাসিন্দা মো. মামুনুর রশীদ (৩৫)।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর আনুমানিক ৪টা ২ মিনিটে ব্যাটালিয়নের বিশেষ টহল দল ও হাটখোলা বিওপির সদস্যরা সীমান্তবর্তী রতনপুর-শালুয়া মাঠ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ধানক্ষেতের পাশে সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণের বার বহনের কথা স্বীকার করলে সীমান্তের রতনপুর-শালুয়া মাঠের ধানক্ষেতের কাদার মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

জয়পুরহাট সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ আটক ১

উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৮৫ গ্রাম (১০১ ভরি ৯ আনা ২ রতি)। এছাড়া আটক ব্যক্তির কাছ থেকে একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বিকেল ৫টায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জানান, উদ্ধারকৃত স্বর্ণ ও অন্যান্য জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকা। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags: অপরাধগ্রেফতার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে ফিরেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাছির মোড়লের নেতৃত্বে মিছিল
  • আদাবরে ব্রাজিল জাপান ম্যাচ নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৪
  • গালি নয়, সুন্নাহর পথে জবাব: বাউফলে ছাগল বিতরণ অনুষ্ঠানে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ
  • সদরপুর সরকারি হাসপাতালে আনসার সদস্যদের দায়িত্ব পালন শুরু
  • ভারতীয় ভিসা নিয়ে নতুন বার্তা, যা জানাল হাইকমিশন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম