সুস্থ ও কর্মক্ষম জীবন বজায় রাখতে নারীদের নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা জরুরী। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা ব্যায়াম, সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত পানি পান এবং ৭–৯ ঘণ্টা ঘুম শরীর ও মন—উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞদের কথা, ফলমূল, শাকসবজি, পূর্ণ শস্য, ডাল, মাছ ও প্রোটিনসমৃদ্ধ খাবার নিয়মিত খাওয়ার পাশাপাশি অতিরিক্ত চিনি, লবণ এড়িয়ে চলা উচিত। একই সঙ্গে মানসিক চাপ কমাতে মেদডিটেশন, যোগব্যায়াম বা পছন্দের কোনো কাজে সময় দেয়া উপকারী।
এ ছাড়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ওজন নিয়ন্ত্রণ এবং ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকার মাধ্যমে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমানো সম্ভব বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নারীদের সুস্থ জীবন নিশ্চিত করতে স্বাস্থ্যকর অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলার ওপরও তারা জোর দিয়েছেন।

