ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
শুক্রবার (৩ জুলাই) তেহরানে পৌঁছালে তাকে স্বাগত জানান ইরানের প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে রেজা এবং স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দর মোমেনি।
একই অনুষ্ঠানে যোগ দিতে সৌদি আরব সফর শেষে সরাসরি তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মহসিন নাকভিও।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফও এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ইরান সফরে গেছেন। সফরকালে প্রতিনিধি দলটি আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা এবং সংশ্লিষ্ট রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নেবে।
পাকিস্তানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের এই সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

