Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিমুলবাড়ী ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৬ pm ০৩, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
শিমুলবাড়ী ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা:

শিমুলবাড়ী ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা:

​শাহজামাল শাওন,ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাবেক ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম -এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

​আজ ৩ জুলাই শুক্রবার সকাল ৮ টায় শিমুবাড়ী ইউনিয়ন কার্যালয়ে শিমুলবাড়ী ইউনিয়নের কর্মী সভা ও সাধারণ সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়।
​উক্ত সভায় শিমুলবাড়ী ইউনিয়ন সভাপতি মাওলানা সেফায়ত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ,ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক, সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের বিএসসি প্রমূখ। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, শিমুলবাড়ী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের অধিকার সুনিশ্চিত করতে নজরুল ইসলাম -এর মতো একজন যোগ্য, সৎ ও কর্মঠ নেতৃত্বের কোনো বিকল্প নেই।

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় নজরুল ইসলাম বলেন, “শিমুলবাড়ী ইউনিয়নের জনগণ আমার শক্তি। আপনারা যদি আমাকে সুযোগ দেন, তবে আমি এই ইউনিয়নকে একটি মডেল ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সেবক হয়ে আমি আজীবন কাজ করে যেতে চাই।”
​তার এই প্রার্থিতা ঘোষণার পর থেকেই শিমুলবাড়ী ইউনিয়নের সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমর্থকরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানের স্পিকার ড. কালিবফের সাথে স্পিকার হাফিজ উদ্দিনের বৈঠক
  • সংগীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ: মার্কিন রাষ্ট্রদূত
  • বিশ্বকাপ শিরোপা ধরে রাখার পথেই এগোচ্ছে আর্জেন্টিনা
  • খামেনির জানাযায় অংশ নিলেন পাটোয়ারী সহ জামায়াত প্রতিনিধি দল
  • আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম