Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফেসবুক লাইভে এসে এনসিপি নেতার পদত্যাগ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৬ pm ০২, জুলাই ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।

লাইভে জাহিদুর রহমান বলেন, এনসিপির সাংগঠনিক পরিবেশের সঙ্গে তিনি নিজেকে মানিয়ে নিতে পারেননি, কিংবা দলও তার সঙ্গে কার্যকরভাবে কাজ করতে পারেনি। এ কারণেই তিনি দলীয় দায়িত্ব ও সদস্যপদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততা অব্যাহত থাকবে। তবে আপাতত অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা নেই।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, জুলাইয়ের চেতনা অনুযায়ী প্রশাসনিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছে, ভবিষ্যতে কোনো দল যদি সেই লক্ষ্য বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে, তাহলে সে দলে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ জুন এনসিপির মানিকগঞ্জ জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পান জাহিদুর রহমান তালুকদার। পরে একই বছরের ৩ ডিসেম্বর নতুন আহ্বায়ক কমিটি গঠিত হলে তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ ফেসবুক লাইভে তিনি দল ও সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

Tags: এনসিপিপদত্যাগফেসবুক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেটে এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই ১ হাজারের বেশি অনুপস্থিত
  • ইসরায়েলি বোমার মুখে ফিলিস্তিনিদের অলৌকিক বিজয়ের গল্প
  • ভূঞাপুরে বাড়ির আঙিনা থেকে ১১ টি গাঁজা গাছ উদ্ধার
  • ইউএনওর হস্তক্ষেপে পরীক্ষায় বসলেন ৯ শিক্ষার্থী
  • সেনাবাহিনীর সমরাস্ত্র কারখানার জন্য ৫৪.৯৯ একর জমি অনুমোদন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম