Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রুমিন ফারহানাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৭ pm ৩০, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0
কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ইনসেটে রুমিন ফারহানা।

কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ইনসেটে রুমিন ফারহানা।

জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তিনি সন্তুষ্ট যে রুমিন ফারহানা তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশের অপরাধ পরিস্থিতির বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী ৩১ হাজার ৯৮ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকার বাজেট অনুমোদনের প্রস্তাব উপস্থাপন করেন। এ সময় বিরোধীদলীয় সদস্যরা বরাদ্দ কমিয়ে প্রতীকীভাবে ১ টাকা করার প্রস্তাব দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বক্তব্যে বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য তুলে ধরে দাবি করেন, গত মার্চ ও এপ্রিল মাসে দেশে ৬০৫টি হত্যাকাণ্ড, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি, ১৯৬টি অপহরণ এবং ৩ হাজার ৪৯৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। তার ভাষ্য, দেশে প্রতিদিন গড়ে ১০টিরও বেশি হত্যাকাণ্ড ঘটছে।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে কয়েক দিন আগে তিনি খাতভিত্তিক অপরাধের পরিসংখ্যান তুলে ধরেছিলেন, যা হয়তো রুমিন ফারহানা শোনার সুযোগ পাননি। তার দাবি, গত ১০ থেকে ১৫ বছরের তুলনায় হত্যা, ডাকাতি এবং নারী ও শিশু নির্যাতনসহ বেশ কয়েকটি অপরাধের পরিসংখ্যানে দেশের অবস্থার উন্নতি হয়েছে।

তবে ধর্ষণ মামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ার বিষয়টি স্বীকার করে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে সামাজিক ও রাজনৈতিক চাপের কারণে অনেক ভুক্তভোগী অভিযোগ দায়ের করতে পারতেন না। বর্তমানে থানায় সরাসরি বা অনলাইনে সহজেই মামলা করা যাচ্ছে। ফলে অভিযোগের সংখ্যা বেড়েছে। তিনি আরও বলেন, অভিযোগ পাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিচ্ছে।

Tags: ফারহানারুমিনস্বরাষ্ট্রমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাবা শরিফ ধৌত করলেন প্রিন্স সৌদ
  • সেনাবাহিনীর নতুন ব্যাটালিয়ন গঠন, ভারতীয় মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া
  • ইনুর সাজা নিয়ে অসন্তুষ্ট রাষ্ট্রপক্ষ, সর্বোচ্চ শাস্তি চেয়ে আপিলের ঘোষণা
  • চবিতে কুমিল্লা জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু
  • ব্রাহ্মণবাড়িয়ায় টানা তিন দিন ধরে সংঘর্ষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম