Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মির্জাপুরে জাতীয় ফল মেলা ও ফল প্রদর্শনীর উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৬ pm ২৬, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

জাহাঙ্গীর আলম, মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি সচেতনতা সৃষ্টি এবং কৃষকদের ফল চাষে আরও উদ্বুদ্ধ করতে জাতীয় ফল মেলা ও ফল প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন ২০২৬) জুমার নামাজের আগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ফল মেলা ও ফল প্রদর্শনীর উদ্বোধন করেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, নার্সারি মালিক, কৃষি উদ্যোক্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে দেশীয় নানা জাতের ফল প্রদর্শন করা হয়। আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কলা, পেঁপে, আনারস, লেবু, ড্রাগন ফলসহ মৌসুমি বিভিন্ন ফলের সমাহারে মেলাটি দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

উদ্বোধনের পর প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা প্রদর্শনী স্টল ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। তারা ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং বাণিজ্যিকভাবে ফল চাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
কৃষি বিভাগ জানায়, জাতীয় ফল মেলা

আয়োজনের উদ্দেশ্য হলো দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি, পুষ্টির গুরুত্ব তুলে ধরা, ফল চাষে নতুন উদ্যোক্তা তৈরি এবং কৃষকদের উৎপাদিত ফলের বাজার সম্প্রসারণে সহায়তা করা। পাশাপাশি রাসায়নিকের নিরাপদ ব্যবহার ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের সচেতন করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন উন্নতমানের ফল প্রদর্শনের পাশাপাশি ফল চাষের আধুনিক পদ্ধতি, পরিচর্যা এবং রোগবালাই দমন বিষয়ে দর্শনার্থীদের তথ্য ও পরামর্শ দেওয়া হয়।

স্থানীয় কৃষক ও দর্শনার্থীরা জানান, এ ধরনের আয়োজন কৃষকদের নতুন উদ্দীপনা জোগায় এবং দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধি করে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জাপুরে জাতীয় ফল মেলা ও ফল প্রদর্শনীর উদ্বোধন
  • শেরপুরে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক
  • ​ফুলবাড়ীতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে বিশাল মানববন্ধন
  • ব্রাহ্মণবাড়িয়ায় পুশইনের আশঙ্কায় সীমান্তে সতর্ক বিজিবি
  • পানিবন্দি পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাশে নাগেশ্বরীর ইউএনও

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম