Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালীতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৪ pm ২৬, জুন ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা:

নোয়াখালীর চাটখিল উপজেলায় মো.শাহদাত (২৩) নামে এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। ভুক্তভোগী ছাত্রদল নেতার পরিবারের অভিযোগ যারা গুলি ছোড়ে তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের শ্রীপুর স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শাহাদাত খিলপাড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে।

গুলিবিদ্ধ শাহাদাতের বড় ভাই যুবদল নেতা মো.হাবীব অভিযোগ করে বলেন, শাহাদাত ছাত্রদল ও আমি খিলপাড়া ইউনিয়ন যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। ৫ আগস্টের পর থেকে আমি স্থানীয় আওয়ামীলীগ নেতাদের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছি। ওই স্ট্যাটাসের জের ধরে স্থানীয় কিছু আওয়ামী লীগের লোকজন আমাদের দুই ভাইকে নানা ভাবে হুমকি ধমকি দেয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজ ভূঞা ও রহিম হাজীর ইন্ধনে কিছু যুবলীগ নেতা শাহাদাতের সাথে বাকবিন্ডায় জড়ায়। একপর্যায়ে যুবলীগ নেতা জাবেদ, মোরশেদ,মাসুম ও রিয়াদের নেতৃত্বে শাহাদাতকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে শাহাদাত তলপেট ও উরুতে ২৬টি ছররা বুলেটে গুলিবিদ্ধ হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মফিজ ভূঞা ও রহিম হাজীর মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

তবে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, বিকেলে এলাকার কিশোরদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরে রাতে অভিভাবকরা দুই পক্ষ হয়ে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, শাহাদাতের পরিবার গুলিতে আহত হওয়ার অভিযোগ করেছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রাথমিকভাবে গুলি ছোড়ার কোনো আলামত পায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দু-একদিনের মধ্যেই সংসদে আসছে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধে সুস্থ ধারার রাজনীতির আহ্বান
  • যশোর ঝিকরগাছায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
  • ২৬ জুন ২০২৬: দেশে আজকের স্বর্ণের দাম
  • আফিল গেট বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম