মোঃ মামুন মোল্লা, খুলনা:
আফিল গেট বাজার বণিক সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে জুন শুক্রবার সকাল ১১টায় আফিল গেট বাজারে অবস্থিত বণিক সমিতির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টামণ্ডলী নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন এবং নতুন কমিটির প্রতি শুভকামনা জানান। তারা বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দকে বরণ করে নেওয়া হয়। এ সময় বণিক সমিতির সভাপতি *ফকির রবিউল ইসলাম -কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম। পরে সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম -কে ফুল দিয়ে বরণ করেন সহ-সভাপতি রমজান আলী।
এছাড়া প্রধান উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন -কে ফুলেল শুভেচ্ছা জানান সহ-সভাপতি রাজু আহমেদ। অপরদিকে, প্রধান উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউপি সদস্য হাফিজুর রহমান সাফি -কে।
পরিচিতি সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের সমস্যা সমাধান, সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা এবং সকল ব্যবসায়ীর সহযোগিতায় একটি আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ী, কমিটির সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করা হয় ডাঃ সুরঞ্জন পাল, ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান সাফি, ফকির আজিম উদ্দিন ও আঃ রবকে।
কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত দ্বায়িত্বরতরা হলেন, সভাপতিঃ ফকির রবিউল ইসলাম, সাধারণ সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম, সহ-সভাপতিঃ মো রমজান আলী, সহ-সভাপতিঃ মোঃ রাজু আহমেদ, সহ-সাধারণ সম্পাদকঃ কাজি মোঃ নুরুজ্জামান তুহিন, সহ-সাধারণ সম্পাদকঃ মোঃ আব্বাস গাজি, সাংগঠনিক সম্পাদকঃ ডাঃ এ আর রহমান (বাবু), কোষাধ্যক্ষঃ মোঃ বাচ্চু শেখ, দপ্তর সম্পাদকঃ মোঃ লিটন এবং সদস্য হিসাবে আছেন মোঃ শহিদুল ইসলাম, মোঃ উজ্জ্বল, প্রশান্ত পাল, লক্ষন পাল ও জয়ন্ত।

