আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
বাংলায় একটা প্রবাদ আছে, যেই লাউ সেই কদু। সেটাই আবার দেখা গেলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের সড়ক বাজার এলাকায়। এখানে অতিরিক্ত যানবাহন চলাচল, অবৈধ পাকিং,ফুটপাত দখল, যত্রতত্র স্ট্যান্ড গড়ে উঠায় প্রতিনিয়ত তীব্র যানজট হচ্ছে। ফুটপাত দখল মুক্ত রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মুহুর্তের মধ্যে সড়ক বাজার এলাকায় দৃশ্যমান পরিবর্তন হয়। অভিযানের এক দিন পর শুক্রবার সকাল থেকে সড়ক বাজার এলাকায় পুনরায় রাস্তায় যানজট, ফুটপাত হকারদের দখলে চলে আসে। এতে শুধু পরিবর্তন হয়েছে ছাতার।
একটি সূত্র জানায়, গত চার দিন আগে হাজী সালাউদ্দিন নামে এক প্রবাসী হকারদের দু:খ লাঘবে তাদের মাঝে ছাতা উপহার দেয়। এরপর গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্বস্তি নেমে আসে। কিন্তু এক দিন যেতে না যেতেই পুনরায় শহরে যানজট সৃষ্টি ও ফুটপাত হকারদের দখলে চলে আছে। তারা পূর্বের ন্যায় উপরে ছাতা দিয়ে মালামাল বিক্রি করছেন। তবে নেই শুধু উপহারের দেওয়া ছাতা। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরী হয়েছে।
একাধিক পথচারী বলেন, পৌর শহরের সড়ক বাজার হলো খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন শতশত স্কুল কলেজ ,মাদ্রাসার, ছাত্রছাত্রী, শিক্ষক, চাকুরীজিবী, ব্যবসায়ী, বিভিন্ন অফিসের কর্মকর্তা ,কর্মচারী,ট্রেন যাত্রীসহ অসংখ্য পথচারীরা চলাচল করছে। অতিরিক্ত যানবাহন চলাচল, অবৈধ পাকিং,ফুটপাত দখল, যত্রতত্র স্ট্যান্ড গড়ে উঠায় প্রতিনিয়ত তীব্র যানজট হচ্ছে। শহরের যানজট ও ফুটপাত দখল মুক্ত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় জনমনে স্বস্তি ফিরে আসে। কিন্ত এখন দেখছি পুনরায় দখলে চলে এসেছে। হকারদের উপর ছাতা ও রয়েছে। এখন কোন অসুবিধে হয় না। উপহারের ছাতা যত অসুবিধে।
ব্যবসায়ী মো: মাসুম বলেন,এমনিতেই সড়ক বাজার হলো একটি ব্যস্ততম শহর। এই শহরে অতিরিক্ত অটো-সিএনজি চলাচর করছে। তুলনামূলকভাবে সিএনজি অটো রিকশার সংখ্যা বেশি। সব সময় মার্কেটের সামনে সিএনজি ,অটো রিকসা,বিভিন্ন ঔষধ কোম্পানীর লোকদের মোটর সাইকেল রাখা ও ফুটপাতে দোকানপাট গড়ে উঠায় যানজট সৃষ্টি হচ্ছে। ফুটপাত দখলমুক্ত রাখতে গতকাল অভিযান দেওয়ায় হয়। এতে শহরে স্বস্তি ফিরে এসেছিল। কিন্ত শুক্রবার সকাল থেকে পুনরায় ফুটপাতে হকাররা মালামাল নিয়ে বসেছে। তাদের মাথার উপর ছাতা থাকলেও নেই উপহারের দেওয়া ছাতা।
মুর্শেদ মিয়া বলেন, ফুটপাত দখল মুক্ত হউক আমরা এটা চাই। কিন্তু উপহারের ছাতার জন্য অভিযান এটা কেমন কথা।
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: কফিল উদ্দিন মাহমুদ বলেন, সড়ক বাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। রাস্তা এবং ফুটপাতে যারা অবৈধ দখলদার আছে এবং যেসব হকাররা ফুটপাত দখল করে রেখেছে জনগণের ভোগান্তি লাঘবে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। ফুটপাত দখল করে ব্যবসা করার কোন সুযোগ নেই। আমাদের এই অভিযান চলমান থাকবে।

