Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দু-একদিনের মধ্যেই সংসদে আসছে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: স্বরাষ্ট্রমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪১ pm ২৬, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও কার্যকর করতে আগামী দু-একদিনের মধ্যেই মাদক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করেন, চলতি সংসদ অধিবেশনেই সংশোধিত আইনটি পাস হবে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান আইনের সীমাবদ্ধতার কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে না। এ কারণে প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক আইন প্রণয়ন ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। একই সঙ্গে তিনি প্রতিরোধমূলক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।

তিনি আরও জানান, প্রয়োজন হলে মাদক-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনালও গঠন করা হবে।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র পাঠানোর অনুরোধ জানায়। সরকার তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। তবে এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।

ওসমান হাদী হত্যা মামলার বিষয়ে তিনি জানান, এ ঘটনায় জড়িত তিনজনকে ভারতীয় কর্তৃপক্ষ গ্রেপ্তার করেছে। তাদের দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় কাগজপত্র ও গ্রেপ্তারি পরোয়ানা ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ফিরিয়ে এনে তদন্ত সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সীমান্তে পুশইন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং সীমান্তে বিজিবি কার্যকরভাবে দায়িত্ব পালন করছে। যেসব এলাকায় পুশইনের চেষ্টা হচ্ছে, সেখানে তা প্রতিহত করা হচ্ছে।

তিনি আরও বলেন, কূটনৈতিকভাবে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে অনুরোধ জানানো হয়েছে—যদি সেখানে বাংলাদেশি নাগরিক অবস্থান করে থাকেন, তবে তাদের তালিকা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে সরবরাহ করা হোক।

Tags: আইনসংসদস্বরাষ্ট্রমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁর হাটে মাসে বিক্রি হয় দুই কোটি টাকার ঝাল কাঁচা মরিচ
  • প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেপ্তার: শিক্ষামন্ত্রী
  • বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের কর্তৃক ক্যান্সার রোগীর হাতে আর্থিক সহায়তা প্রদান
  • ফুটপাত দখলের নতুন কৌশল! উচ্ছেদের পর বদলেছে শুধু ছাতা
  • যশোর সীমান্তে প্রায় দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম