Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় লুটপাট, ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়ছে বিশৃঙ্খলা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৯ pm ২৬, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। দুর্যোগের পর খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দেওয়ায় বিভিন্ন স্থানে লুটপাটের ঘটনা ঘটছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, লা গুয়াইরা রাজ্যের কাতিয়া লা মার শহরের একটি আংশিক ক্ষতিগ্রস্ত সুপারমার্কেটে বৃহস্পতিবার একদল মানুষ ঢুকে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় পণ্য নিয়ে চলে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে এ ঘটনা ঘটে।

গত বুধবার মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা অঞ্চল, যেখানে বহু বাড়িঘর ধসে পড়েছে এবং কয়েকটি স্থানে গ্যাস লাইনে বিস্ফোরণের পর আগুনও ছড়িয়ে পড়ে।

দুর্যোগের পর অনেক এলাকায় বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও যোগাযোগব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি। পর্যাপ্ত ত্রাণ ও খাদ্য সহায়তা না পৌঁছানোয় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, খাদ্য ও জরুরি প্রয়োজনীয় সামগ্রীর সংকট এবং মানবিক বিপর্যয়ের কারণেই অনেক মানুষ লুটপাটে জড়িয়ে পড়ছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং ত্রাণ কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন।

Tags: বিশেষ নিউজভূমিকম্পভেনেজুয়েলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দু-একদিনের মধ্যেই সংসদে আসছে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধে সুস্থ ধারার রাজনীতির আহ্বান
  • যশোর ঝিকরগাছায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
  • ২৬ জুন ২০২৬: দেশে আজকের স্বর্ণের দাম
  • আফিল গেট বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম