Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূয়া ওয়ারিশ সনদ নিয়ে জমি দখলের চেষ্টা, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪১ pm ২৫, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

মো:ইলিয়াস সানি,তজুমদ্দিন, ভোলা, প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন উপজেলায় ভূয়া ওয়ারিশ সনদ ব্যবহার করে মূল্যবান জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবার। তারা অভিযোগ করেন, জাল ওয়ারিশ সনদ ও প্রত্যয়নপত্রের মাধ্যমে তাদের পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা চলছে, যার ফলে তারা দীর্ঘদিন ধরে হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় তজুমদ্দিন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. শামীম।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, তাদের পরিবার চাঁদপুর ইউনিয়নের মাওলানাকান্দি গ্রামের মৃত ছাদেক ও মৃত জুলেখার বৈধ ওয়ারিশ। এ সংক্রান্ত একটি ওয়ারিশ সনদ তারা ইউনিয়ন পরিষদ থেকে গ্রহণ করেন। তবে পরবর্তীতে একই ইউনিয়ন পরিষদ থেকে তথ্য পরিবর্তন করে অন্য একজনের নামে পৃথক ওয়ারিশ সনদ ইস্যু করা হয়, যা ব্যবহার করে তাদের সম্পত্তির ওপর দাবি প্রতিষ্ঠার চেষ্টা চালানো হচ্ছে।

তার অভিযোগ, বিভিন্ন সময়ে মৃত ব্যক্তির পিতার নাম ও ঠিকানা পরিবর্তন করে একাধিক ওয়ারিশ সনদ ও প্রত্যয়নপত্র প্রদান করা হয়েছে। এসব নথি ব্যবহার করে আদালত থেকে পাওয়ার অব অ্যাটর্নি সংগ্রহের পর পেশিশক্তির মাধ্যমে মনপুরা উপজেলার একটি জমি দখল করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, প্রায় ১ একর ৫০ শতাংশ আয়তনের ওই জমির বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। তারা বিষয়টি নিয়ে আইনি জটিলতায় পড়েছেন এবং দীর্ঘদিন ধরে মানসিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য ওয়ারিশরাও অভিযোগের সুষ্ঠু তদন্ত, সংশ্লিষ্ট নথিপত্র যাচাই এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তাদের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

সংবাদ সম্মেলনে শামীমের ভাই নিজাম উদ্দিন আমজাদ, তানভীর হাসানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

**উল্লেখ্য, এসব অভিযোগ ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

Tags: ভূয়া ওয়ারিশসংবাদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জাপুরে জাতীয় ফল মেলা ও ফল প্রদর্শনীর উদ্বোধন
  • শেরপুরে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক
  • ​ফুলবাড়ীতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে বিশাল মানববন্ধন
  • ব্রাহ্মণবাড়িয়ায় পুশইনের আশঙ্কায় সীমান্তে সতর্ক বিজিবি
  • পানিবন্দি পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাশে নাগেশ্বরীর ইউএনও

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম