Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০৪ pm ২৫, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
oplus_1026

oplus_1026

 বরিশাল সংবাদদাতা:

বাকেরগঞ্জের কবাই ইউনিয়নের লক্ষীপাশা গ্রামে যৌতুকের জন্য অত্যাচার করে রিমা আক্তার মাহফুজা ( ৩০) নামে দুই সন্তানের জননী গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত রিমা আক্তার ( মাহফুজার) পিতার বাড়ি দুধল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সুন্দরকাঠী গ্রামে, তার পিতার নাম মোঃ আমজেদ গাজী।

পারিবারিক সূত্রে জানা যায়, বিগত ১৩ বছর পূর্বে পার্শ্ববর্তী কবাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের লক্ষীপাশা গ্রামের মোঃ ইউনুস হাওলাদারের ছেলে জহিরুল ইসলাম ( বাবলুর) সাথে উভয় পরিবারের সম্মতিতে রিমা আক্তার মাহফুজার বিবাহ হয়। এবং তাহাদের ঘরের দুটি সন্তান জন্মগ্রহণ করে। বর্তমানে ১১ বছরের একটি মেয়ে সন্তান আছে এবং ৬ বছরের আরেক সন্তান মারা গেছে।

নিহতের ভাই কাওসার গাজী জানান, বিবাহের পর থেকেই তার বোনের ওপর স্বামী সহ পরিবারের অন্য সদস্যরা যৌতুকের জন্য প্রায়ই মানসিক ও শারীরিক নির্যাতন করত। এবং এ ঘটনা নিয়া একাধিকবার পারিবারিক ভাবে মিমাংসা করা হয়, তার পরেও প্রায়ই যৌতুকের জন্য অমানুষিক নির্যাতন করা হত।

নিহত গৃহবধুর বাবার বাড়ির সুত্রে আরো জানা যায়, ২৩ জনু মঙ্গলবার ঘটনার দিন ব্যবসা করার জন্য গৃহবধু রিমা আক্তার ( মাহফুজা) কে বাবার বাড়ি থেকে ১০,লক্ষ টাকা নিয়া আসতে স্বামী ও শ্বশুর, শাশুড়ি মিলে অমানষিক নির্যাতন করলে এক পর্যায়ে অচেতন হয়ে মৃত্যু বরন করে। এবং আইনী ঝামেলা এড়াতে নিহতের মুখে কীটনাশক জাতীয় ট্যাবলেট ঢুকিয়ে দিয়া বিষ খেয়ে আত্মহত্যার অভিযোগের চেষ্টা করা হয়।

মোবাইল ফোনে খবর পেয়ে গৃহবধু রিমার বাবার বাড়ির লোকজন যাইয়া দ্রুত উদ্ধার করে বরিশাল শেরেবাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রাতে চিকিৎসক মৃত ঘোষণা করে। এবং লাশের ময়না তদন্ত শেষে পরদিন ২৪ জুন বুধবার বিকালে বাবার বাড়িতে দাফন করা হয়

মারা যাওয়ার সংবাদ শুনে একমাত্র সন্তান শর্মী আক্তার ( ১১) কে নিয়া স্বামী সহ শশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই কাওসার হোসেন বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আদিল হোসেন জানান, তিনি ঘটনা শুনেছেন মামলা পক্রিয়াধীন রয়েছে,তদন্ত করে আইনগতভাবে ব্যবস্হা গ্রহন করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পবিত্র আশুরার ফজিলত
  • শ্রীমঙ্গলের আলোচিত দুর্ঘটনা মামলায় গ্রেপ্তার ১
  • অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর বিস্তার উদ্বেগজনক পর্যায়ে: স্বাস্থ্যমন্ত্রী
  • গোপালপুরে নির্মাণ শ্রমিক বেলাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
  • বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে স্বস্তি মিলবে কবে?

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম