Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার নেই: রিজভী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৯ pm ২৪, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

দেশে বর্তমানে গুম, ক্রসফায়ার কিংবা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার ঘটনা নেই বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। তার দাবি, অতীতে রাজনৈতিক কারণে যেসব মামলা দেওয়া হতো, বর্তমানে সেই ধরনের চর্চার অবসান ঘটেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফর প্রসঙ্গে তিনি বলেন, এই সফর বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। বিশেষ করে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতা কমানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রিজভী আরও বলেন, বাংলাদেশকে আত্মনির্ভর ও অর্থনৈতিকভাবে সক্ষম রাষ্ট্রে পরিণত করতে সরকার কাজ করছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করাও সরকারের অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে বর্তমান সরকার কোনো ধরনের দেশবিরোধী কর্মকাণ্ড বরদাশত করবে না বলে জানান তিনি।

বিরোধী রাজনৈতিক শক্তির সমালোচনা করে রিজভী বলেন, যারা সরকারের বিরুদ্ধে নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছেন, তাদের নিজেদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী প্রবণতার প্রতিফলন দেখা যায়।

Tags: গুমবর্তমানরিজভী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চুয়াডাঙ্গায় ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু জব্দ
  • স্বাস্থ্য-পুষ্টি সুরক্ষায় সাতক্ষীরায় বিশেষ সেবা ক্যাম্প
  • নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মাওলানা আব্দুল মালেক
  • ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন
  • সংবাদ প্রকাশের ১২ ঘণ্টার মধ্যেই যুবদল নেতা আব্দুস সালামকে শোকজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম