মোঃ বাবুল, প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী ও মাদকের গডফাদার কড়ইবাড়ি গ্রামের বহুল আলোচিত যুবলীগ নেতা মো. সোহেল মিয়া ওরফে টাইগার সোহেলকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৩ জুন) রাতে নবীনগর থানার এস আই মো. মনির আহমেদ একদল পুলিশ নিয়ে জিনোদপুর থেকে তাকে গ্রেপ্তার করে। তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি বিরাজ করছে, নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের পরিকল্পনাও গ্রহণ করেছে এলাকাবাসী।
২৪ এর ৫ আগস্টের পর সে স্থানীয় হাসান মিয়ার বাড়িতে ডাকাতির অভিযোগে আরেকবার গ্রেপ্তার হযেছিল।তার বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানান, বিগত আওয়ামীলীগ সরকারের এমপি এবাদুল করিম বুলবুলের আশ্রয় প্রশ্রয়ে যুবলীগ নেতা সোহেলের নানাভাবে উথ্যান হয়। সেসময় সে এমপির প্রভাবে জিনোদপুর বাজার কমিটির সভাপতিও নির্বাচিত হয়।
এক পর্যায়ে সে এলাকায় মারামারি, চাঁদাবাজি, ডাকাতি, মাদক, নারী কেলেংকারীসহ নানা অপরাধের সঙ্গে জড়িয়ে যাওয়ার পর এলাকায় নিজেকে ‘টাইগার সোহেল’ হিসেবে পরিচয় দেয়া শুরু করে। এলাকায় তাকে মাদকের গডফাদারও বলা হয়।আওয়ামীলীগ আমলে সে জিনোদপুর ইউনিয়ন যুবলীগের ‘সভাপতি’ প্রার্থী হওয়ারও ঘোষণা দেয়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক শালিস কারক জানান,জিনদপুর বাসস্ট্যান্ডে প্রকাশ্যে মাদকের দোকান খুলে বসা সহ নানা অপরাধের গডফাদার খ্যাত টাইগার সোহেল আবারও গ্রেপ্তার হওয়ায়, গোটা এলাকায় স্বস্তি এখন বিরাজ করছে৷ তার বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার দাবি তাদের ।সহজে যেন জামিনে বের হতে না পারে এটাও দাবি করেন তারা।
এ বিষয়ে নবীনগর থানার ওসি মোরশেদ আলম চৌধুরী বলেন,’টাইগার সোহেল একজন যুবলীগ নেতা ও চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে মারামারি, মাদক, চাঁদাবাজি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। বুধবার (২৪ জুন) তাকে সন্ত্রাস বিরোধী আইনে আদালতে চালান করা হবে

