Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজদিখানে পানি উন্নয়ন বোর্ডের ভাঙনরোধ প্রকল্পে অর্থ আদায়ের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪১ pm ২৩, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

এমএ আউয়াল আশিক:
‎মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফুরসাইল এলাকার তালতলা খালের ভাঙনরোধে চলমান পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন প্রকল্পকে ঘিরে স্থানীয়দের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালের ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা ভাঙন প্রতিরোধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন ও যোগাযোগ করে আসছিলেন। পরবর্তীতে মালখানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুরুজ্জামানের উদ্যোগে প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয় বলে স্থানীয়দের দাবি।

‎অভিযোগ রয়েছে, প্রকল্পটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরে বিভিন্ন ব্যয়ের কথা উল্লেখ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছ থেকে পরিবারপ্রতি ১০ থেকে ২০ হাজার টাকা করে মোট প্রায় ৪ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ব্যক্তি।

‎স্থানীয়দের ভাষ্য, খালের পূর্ব পাশে প্রথম ধাপে ১৩৪ মিটার এলাকায় ভাঙনরোধের কাজ ধীরগতিতে চলছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে ভাঙন ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে স্বস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
‎এ বিষয়ে মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আখলাক উল জামিল বলেন, “আমাদের অফিসে কাজ করতে কোনো ধরনের সুবিধা দেওয়ার প্রয়োজন হয় না। প্যানেল চেয়ারম্যান যদি ব্যক্তিগতভাবে এমন কিছু করে থাকেন, সেটি তার নিজস্ব বিষয়। তবে অভিযোগ সত্য হলে তা দুঃখজনক।”

‎অন্যদিকে, প্যানেল চেয়ারম্যান সুরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো টাকা নিইনি। প্রকল্পটি আনার জন্য কিছু দৌড়ঝাঁপ করেছি, তবে অর্থ নেওয়ার অভিযোগের কোনো ভিত্তি নেই।”
‎এ ঘটনায় স্থানীয়রা প্রকল্পের কাজ দ্রুত শেষ করা এবং অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ১৭ আইন কর্মকর্তার একযোগে পদত্যাগ
  • নয়া দিল্লিতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
  • নিজের স্বর্ণ বিক্রি করলেই কি ভ্যাট দিতে হবে?
  • ঢাবিতে খেলা দেখা শেষে যা বললেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত
  • আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ছাত্রদলের বাইক শোডাউন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম