Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে বিদ্যুৎ শ্রমিকদের মানববন্ধন: অন্যায্য বদলি ও হামলা-মামলার প্রতিবাদে উত্তাল কর্মসূচি

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২০ pm ১৮, জুন ২০২৬
in অন্যান্য, সারাদেশ
A A
0
পন মারমা কাপ্তাই ( রাঙ্গামাটি) 
পতিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের অপসারণ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কর্মীদের দ্বারা হামলা, মিথ্যা মামলা এবং চট্টগ্রাম মহানগর জাতীয় বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (বি-১৮৮৬) নেতাদের অন্যায্য বদলির প্রতিবাদে কাপ্তাইয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) সকালে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জাতীয় বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, কাপ্তাই শাখার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সংগঠনের সভাপতি মো. বেলাল হোসেনের নেতৃত্বে বক্তারা বলেন, চট্টগ্রাম মহানগর জাতীয় বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমানসহ চার নেতাকে পরিকল্পিতভাবে বদলি করা হয়েছে। একইসঙ্গে তাদের ওপর হামলা ও মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন তারা।
বক্তারা অবিলম্বে ওই হামলা ও মামলা প্রত্যাহার এবং অন্যায্য বদলির আদেশ বাতিলের জোর দাবি জানান। এছাড়া বিদ্যুৎ বিভাগ থেকে ফ্যাসিবাদের দোসর বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্যদের অপসারণের আহ্বানও জানানো হয়।
সংগঠনের সহ-সভাপতি মো. কবিরুল ইসলাম কবিরের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. মোর্শেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক কাজী আবদুল হান্নান এবং সাংগঠনিক সম্পাদক মো. মোর্শেদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Tags: কাপ্তাইকাপ্তাইয়ে বিদ্যুৎ শ্রমিকমানববন্ধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশ ও ভারতকে সংলাপের মাধ্যমে পুশইন সমস্যা সমাধান করা উচিত: জাতিসংঘ
  • আইসিইউতে বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার
  • কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুর্যোগপ্রবণ ঝুঁকিপূর্ণ এলাকায় গাছের চারা বিতরণ
  • নারীর প্রতি সহিংসতা রুখতে কাপ্তাইয়ে সচেতনতামূলক কর্মশালা
  • কানাডা প্রবেশে বাধা, জার্মানির বিপক্ষে নেই ওয়াহি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম