Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আইসিইউতে বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৩ pm ১৮, জুন ২০২৬
in Lead News, বিনোদন
A A
0

দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী মেরী মনোয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে ১৪ জুন মুস্তাফা মনোয়ারকে জরুরি বিভাগে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেন।

মেরী মনোয়ার বলেন, তার রক্তচাপ ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখার পরামর্শ দেন। বর্তমানে তিনি চারদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন এই গুণী শিল্পী। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল। কিছুটা সুস্থ হয়ে ফিরলেও সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি।

মুস্তাফা মনোয়ার বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অনন্য নাম। তিনি দীর্ঘদিন আর্ট কলেজে শিক্ষকতা করেছেন এবং পরবর্তীতে পাপেট শোয়ের পথিকৃৎ হিসেবে খ্যাতি অর্জন করেন। টেলিভিশনে শিশুদের জন্য নির্মিত তার অনুষ্ঠানগুলো বহু প্রজন্মের কাছে জনপ্রিয়তা পায়।

সংস্কৃতি অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৪ সালে একুশে পদক এবং ২০১৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘সুলতান স্বর্ণপদক’ লাভ করেন।

Tags: আইসিইউচিত্রশিল্পী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সবার মতামত নিয়েই জাতীয় গণমাধ্যম কমিশন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
  • বাউফলে অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণকাজ বন্ধ, আধাঘণ্টা পর পুনরায় চালুর অভিযোগ
  • বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের কার্যক্রম নিয়ে নজরদারিতে ইসরায়েল, রাষ্ট্রদূতের দাবি
  • ব্রাহ্মণপাড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বাস্তবায়নে জোর
  • সংসদে যারা আছেন, কেউ ঋণ খেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম