তানভির হোসেন রাজু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে দুর্যোগপ্রবণ ঝুঁকিপূর্ণ এলাকায় দুই শতাধিক ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দিনব্যাপী শিমুলবাড়ি আশার আলো যুব সংগঠনের আয়োজনে এবং এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় চর যতীন্দ্রনারায়ণ গ্রামের হরি প্রসাদ রায়ের বাড়িতে এবং দুপুর ১টায় রামপ্রসাদ কমিউনিটি ক্লিনিক মাঠে চারা বিতরণ করা হয়। এ সময় স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
চারা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য পারুল বালা সেন, সাবেক ইউপি সদস্য মজিবর রহমান, শিমুলবাড়ি আশার আলো যুব সংগঠনের সাধারণ সম্পাদক মীম আক্তার, সহ-সাধারণ সম্পাদক রাজু মিয়া, কোষাধ্যক্ষ নুরজামাল মিয়া, ক্রীড়া সম্পাদক সোহানুর রহমান, নির্বাহী সম্পাদক মারুফ ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের অধিকার নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে বাল্যবিবাহমুক্ত ও পরিবেশবান্ধব সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

