Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পদ্মা সেতুর পিলারের নিচে মাটি নয়, সাময়িক রাস্তা অপসারণ হয়েছে: সড়কমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১২ pm ১৮, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

পদ্মা সেতুর পিলারের নিচে মাটি কাটা হয়নি, বরং সেখানে থাকা সাময়িক রাস্তা অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে মাটি কাটার বিষয়টি ছড়িয়েছে তা সঠিক নয়। প্রকৃতপক্ষে সেতুর নির্মাণকাজের সময় যে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছিল, সেটিই পরবর্তীতে সরিয়ে নেওয়া হয়েছে। এতে সেতুর কোনো ক্ষতি হয়নি বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ওই অস্থায়ী কাঠামো অপসারণ আগের সরকারের সময়েই সম্পন্ন হওয়া উচিত ছিল। বরং এখন সেটি সরিয়ে নেওয়ায় নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা ঠিক রাখতে সহায়তা হবে।

পরিবহন ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, রাজধানী ও আশপাশের এলাকায় কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বাস, মেট্রো ও মনোরেল সমন্বিত একটি আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ চলছে।

তিনি আরও জানান, আগামী ডিসেম্বরের মধ্যে রেলের জন্য ১৫০টি বগি কেনা হবে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় মেট্রো স্টেশন ও পিলারে পোস্টার লাগানো বন্ধে সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী।

Tags: পদ্মাসড়কমন্ত্রীসেতু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশ ও ভারতকে সংলাপের মাধ্যমে পুশইন সমস্যা সমাধান করা উচিত: জাতিসংঘ
  • আইসিইউতে বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার
  • কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুর্যোগপ্রবণ ঝুঁকিপূর্ণ এলাকায় গাছের চারা বিতরণ
  • নারীর প্রতি সহিংসতা রুখতে কাপ্তাইয়ে সচেতনতামূলক কর্মশালা
  • কানাডা প্রবেশে বাধা, জার্মানির বিপক্ষে নেই ওয়াহি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম