Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতানসহ ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০১ pm ১৬, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

সত্যজিৎ দাস, মৌলভীবাজার:

পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতান রিসোর্ট অ্যান্ড গলফকে ১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই অভিযানে সিলেট বিভাগের আরও ১২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সব মিলিয়ে জরিমানার পরিমাণ ৪ লাখ ৯৭ হাজার টাকা।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সোমবার (১৫ জুন) পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। মঙ্গলবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেন সিলেট বিভাগীয় পরিচালক মো. আবুল কালাম আজাদ।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়,পরিবেশগত ছাড়পত্র না থাকা,ছাড়পত্র নবায়ন না করা এবং ছাড়পত্রের শর্ত লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ গুরুত্ব পাওয়া মামলাগুলোর একটি ছিল শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় অবস্থিত পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতান রিসোর্ট অ্যান্ড গলফ। পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

একই অভিযোগে হবিগঞ্জের ম্যাটাডোর প্লাস্টিক অ্যান্ড রাবার ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা এবং স্টার পোরসেলিন লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া সিলেট উপশহরের গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও হবিগঞ্জ সদরের আধুনিক ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার,ব্লাড ব্যাংক ও একটি স’ মিলে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে,পরিবেশ সুরক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: প্রতিষ্ঠানশ্রীমঙ্গল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৭৬ বিলিয়ন ডলার
  • আমাকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী
  • শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতানসহ ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা
  • আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, অংশ নেয় হাজারো ভক্ত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম