Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, অন্য শাখা চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৯ pm ১৬, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও একই প্রতিষ্ঠানের অন্য শাখাগুলো কার্যক্রম চালাতে পারবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা বিষয়ক একটি ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, শুধু প্যাথলজি নয়, মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের মূল লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে একই প্রতিষ্ঠানের অন্য শাখা থাকলে সেখানে সেবা কার্যক্রম অব্যাহত রাখতে কোনো বাধা নেই।

তিনি আরও বলেন, সম্প্রতি শিশুমৃত্যুর ঘটনার পেছনে হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও নার্সদের গাফিলতি ছিল বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। তার ভাষায়, “অক্সিজেন সংকটে বদ্ধ পরিবেশে শিশুদের মৃত্যু হয়েছে, যা চরম অবহেলার ফল।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ঘটনার দায় হাসপাতাল কর্তৃপক্ষকে নিতে হবে এবং কোনো অনিয়ম করলে দায়মুক্তির সুযোগ নেই। শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবেই লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় তিনি দেশের স্বাস্থ্যসেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং চিকিৎসক ও নার্সদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি হাম রোগ প্রতিরোধে সরকারের অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি।

Tags: আদ-দ্বীনস্বাস্থ্যমন্ত্রীহাসপাতাল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি 
  • লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাকে কেন্দ্র করে উত্তেজনা, আটক ৩
  • অবশেষে অগ্রগতির পথে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল: জামায়াত আমির
  • দিল্লিতে কী ঘটেছিল, জানালেন ডা. জাহেদ উর রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম