Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খুলনায় ঋণের বোঝা ও অভাব-অনটনে মুদি ব্যবসায়ীর আত্মহত্যা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৫ am ১৪, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

পাইকগাছা প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামে ভীম বসু (৩৮) নামে এক মুদি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, ঋণের চাপ ও দীর্ঘদিনের অভাব-অনটনের কারণে তিনি আত্মহত্যা করেছেন।

রোববার (১৪ জুন) ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে যেকোনো সময়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত ভীম বসু কাশিমনগর গ্রামের বিনয় বসুর ছেলে এবং পেশায় একজন মুদি দোকানদার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পরিবারের সদস্যরা বাড়ির পাশে একটি আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ভীম বসুকে দেখতে পান। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া শুরু করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসা পরিচালনা করতে গিয়ে ভীম বসু বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। পাশাপাশি পারিবারিক অভাব-অনটন ও ঋণের চাপ সামাল দিতে না পেরে তিনি চরম হতাশায় ভুগছিলেন। এসব কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে স্থানীয়রা ধারণা করছেন।

পাইকগাছা থানা পুলিশ জানায়, ঘটনাটি অপমৃত্যু হিসেবে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহের সুরতহাল ও অন্যান্য কার্যক্রম শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: আত্মহত্যাখুলনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের গর্জন: নেপথ্যে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় দেব
  • রূপগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি, নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুট
  • সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করবেন মুফতি আমির হামজা
  • রক্ত দান করলে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়ার ঘোষণা ববি ছাত্রদল নেতার
  • তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম