মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধি:
চাটখিল উপজেলার কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা উপজেলার নিজ ইউনিয়নে স্বাস্থ্য গ্রহীতাদের সাথে মতবিনিময় সভা করেন।
১২ জুন (শুক্রবার) বিকেল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা। তিনি উপজেলার পরকোট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নবদম্পতি এবং গর্ভবতী মায়েদের সাথে মতবিনিময় সভা করেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান ও স্থানীয় সামাজিক
মতবিনিময় সভার প্রধান অতিথি তার বক্তব্যে, গর্ভবতী মায়েদের বাড়িতে ডেলিভারি না করে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা গ্রহণে উদ্বুদ্ধ করেন। তিনি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে কেন্দ্রে সার্বক্ষণিক অবস্থান করে, নরমাল ডেলিভারি সেবাসহ আন্তরিকতার সাথে মা ও শিশু স্বাস্থ্য সেবা বৃদ্ধির নির্দেশনা দেন।
তিনি পরকোট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বাউন্ডারি ওয়াল নির্মাণসহ যাবতীয় মেরামতে আশ্বাস প্রদান করেন।

