Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

র‍্যাবের অভিযানে অপহৃত ৯ম শ্রেণির ছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৯ pm ১২, জুন ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0

লালমনিরহাট প্রতিনিধি:

সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র‍্যাব-১০, সিপিসি-২, মুন্সীগঞ্জের একটি যৌথ দল বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৩৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার বেজগাঁও গ্রামের আব্দুর রবের ভাড়াটিয়া বাসায় অভিযান চালায়। অভিযানে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অপহরণ মামলার প্রধান আসামি মো. রাকিবুল ইসলামকে (২২) গ্রেপ্তার করা হয় এবং অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া রাকিবুল ইসলাম রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার চরচিলাখাল এলাকার বাদশা মিয়ার ছেলে।

অপহৃত ছাত্রীর বাবার দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, তাঁর মেয়ে কালীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে যাতায়াতের পথে রাকিবুল ইসলাম বিভিন্ন সময় বিয়ের প্রলোভন ও প্রেমের প্রস্তাব দিয়ে তাকে উত্যক্ত করতেন। বিষয়টি নিয়ে ছাত্রীর বাবা রাকিবুলকে সতর্ক করলে তিনি আরও ক্ষিপ্ত হন।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৬ মে ২০২৬ সকাল ৮টার দিকে ছাত্রীটি বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে কালীগঞ্জ থানার বৈরাতী মৌজার মিলন বাজার এলাকা থেকে রাকিবুল ও তার সহযোগী ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

ছাত্রীর বাবা মেয়েকে উদ্ধারের জন্য রাকিবুলের বাড়িতে গেলে তিনি ও তার সহযোগীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়।

পরবর্তীতে ছাত্রীর পিতা বাদী হয়ে গত ৫ জুন ২০২৬ কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারা এবং পেনাল কোড ১৮৬০-এর ৫০৬ ধারায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার নম্বর-০৬।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই রাকিবুল ও তার সহযোগীরা আত্মগোপনে ছিল। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আসামিদের গ্রেপ্তার ও অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালায়।

অভিযানে ছাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য উদ্ধারকৃত ছাত্রী ও গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রোববারই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই! ট্রাম্পের বড় ছাড়ের ইঙ্গিত
  • সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
  • বাংলাদেশ-ভারত সীমান্তে পাচারচক্রের দৌরাত্ম্য
  • চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
  • বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, বিপাকে লাখো ব্যবহারকারী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম