Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরা সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবি

Bangla FM OnlinebyBangla FM Online
২:২৮ pm ১১, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর সীমান্তের নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় পুশ-ইন প্রতিরোধ ও সার্বিক সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

মঙ্গলবার (১০ জুন) রাতে সাতক্ষীরার শ্যামনগর সীমান্তের নীলডুমুর ব্যাটালিয়নের ১৭ বিজিবি ভারতীয় সীমান্তের ৭৪ এবং ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় ১২-১৫ জন বিভিন্ন বয়সের পুরুষ, মহিলা এবং শিশু পুশইন এর জন্য জমায়েত করেছে বলে তথ্য পাওয়া যায়।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় আরো বেশি কঠোর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কতৃপক্ষ।

তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে নীলডুমুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সংশ্লিষ্ট বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে। একই সাথে বিজিবির মোটরসাইকেল এবং এটিভির মাধ্যমে নিয়মিত এবং অতিরিক্ত রাত্রিকালীন টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্তবর্তী জনসাধারণকে পুশইন প্রতিরোধে মাইকিং এর মাধ্যমে সচেতন করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় টহলদল বাঁশি, লাইট ও ম্যাগাফোন নিয়ে পুশইন প্রতিরোধে টহল কাযক্রম পরিচালনা করছে। নদীর মধ্যবর্তী শূন্যলাইন হতে যে কোন ধরনের পুশইন ব্যবস্থা প্রতিরোধকল্পে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী নদী এলাকায় হাই স্পীড বোটের মাধ্যমে নিয়মিত টহল দিচ্ছে। যেকোন উদ্ভুত পরিস্থিতি নিরসনকল্পে স্থানীয় জনসাধারণকে জনসচেতনতামূলক সভার মাধ্যমে সচেতন করা হচ্ছে। সেই সাথে ব্যাটালিয়ন সদরে সার্বক্ষণিক ২ সেকশনের একটি QRF ফোর্স NTM এ রয়েছে।

এবিষয়ে সাতক্ষীরার শ্যামনগর সীমান্তের নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহারিয়ার রাজিব, পিএসসি বলেন যে” দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে ১৭ বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালা, প্রচলিত আইন এবং বিদ্যমান দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী যেকোনো পুশইন অপচেষ্টা ১৭ বিজিবি কর্তৃক কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে।
তিনি আরো বলেন ” পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম বহুগুনে জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তায় এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ১৭ বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন
  • ইরান কখনো আত্মসমর্পণ করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
  • পাকিস্তানের ছায়ায় কেন ফেরানো হচ্ছে বাংলাদেশকে: শেখ হাসিনা
  • যশোরে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম