ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির উচ্চপর্যায়ের নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার (৮ জুন) ইসরায়েলি প্রতিরক্ষা ও কূটনৈতিক সূত্রের বরাতে দেশটির গণমাধ্যম চ্যানেল টুয়েলভ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ শেষ করার পরপরই নেতানিয়াহু এ জরুরি বৈঠক ডাকেন। তবে এ বিষয়ে এখনো ইসরায়েল বা হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
সূত্র আরও জানায়, ফোনালাপে ট্রাম্প মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে পাল্টা হামলার পরিবর্তে কূটনৈতিক আলোচনার ওপর গুরুত্ব দেন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইসরায়েলকে কয়েক দিন সংযম প্রদর্শন ও পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

