Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৮ pm ০৮, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

সীমান্তে পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, এ বিষয়ে ভারতকে ইতোমধ্যে ১২ থেকে ১৩টি কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে।

সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, নিয়ম ভেঙে পুশইনের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারত থেকে আসা এ ধরনের কার্যক্রম প্রতিহত করতে বিজিবি মাঠে শক্ত অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের প্রত্যাবাসনের জন্য নির্ধারিত কূটনৈতিক প্রক্রিয়া রয়েছে, যা অনুসরণ করেই কার্যক্রম সম্পন্ন করা উচিত। এ ধরনের ঘটনা দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে, সাম্প্রতিক সময়ে সীমান্তে শিশু ও নারীদেরসহ বিভিন্ন ব্যক্তিকে পুশইনের চেষ্টা ঠেকাতে দেশের ২৬টি জেলার সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছেন এবং স্থানীয়দের সহযোগিতাও পাচ্ছেন।

অন্যদিকে, ভারত ও বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনা, পুশইন ইস্যু এবং সীমান্তে হত্যাকাণ্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের বৈঠক চলছে। এ বৈঠকে সীমান্ত-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় আসবে বলে জানা গেছে।

Tags: চিঠিপররাষ্ট্র প্রতিমন্ত্রীসরকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিআইডি কর্মকর্তা সেজে প্রতারণা,আটক যুবক
  • শ্রীমঙ্গলে ১.৯ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ
  • কুড়িগ্রামে তিনদিন ব্যাপী মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
  • আগামী অর্থবছরে বিভিন্ন দেশে ১৪ লাখ কর্মী পাঠাতে চায় সরকার: নুর
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম