মোঃ জালাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক একদিনের কর্মশালা শিবগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন ২০২৬) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় জনসংখ্যা, গ্রোথ সেন্টার, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসনিক দপ্তর ও শিল্প কারখানায় যাতায়াতের বিষয়কে গুরুত্ব দিয়ে শিবগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ ৯টি সড়ক নেটওয়ার্ক নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। কোন সড়কটি আগে নির্মাণ করা প্রয়োজন—সে বিষয়ে এমপি ও ইউনিয়ন চেয়ারম্যানরা মতামত দেন।
এ বিষয়ে আলোচক প্রকৌশলী ফাহিম শাহরিয়ার ও জিআইএস স্পেশালিস্ট বেটস বলেন, তারা অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেছেন এবং তা নোটে নেওয়া হয়েছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে প্রকল্পের মাধ্যমে বাস্তবায়নের আশ্বাস দেন তারা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর শিবগঞ্জের প্রকৌশলী হারুন অর রশিদ।

