Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ৫০ হাজার ইয়াবাসহ যুবক আটক

বিজিবির অভিযান

Bangla FM OnlinebyBangla FM Online
৯:০০ pm ০২, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মো. আলম, বান্দরবান প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ ঘুমধুম বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩২-এর নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক যুবকের নাম মো. নুরুল ইসলাম (২২)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী হিন্দুপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত রমজান আলীর ছেলে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষার দায়িত্বই পালন করছে না, পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। তাদের মতে, ধারাবাহিক অভিযানের ফলে মাদক কারবারিদের তৎপরতা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সাম্প্রতিক সময়েও ব্যাটালিয়নটি একাধিক সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও অন্যান্য অবৈধ পণ্য জব্দ করে প্রশংসিত হয়েছে।

Tags: চোরাচালান প্রতিরোধবর্ডার গার্ড বাংলাদেশমাদক পাচার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাষ্ট্রীয় মর্যাদায় আব্দুল মতিনের শেষ বিদায়
  • বিদ্যালয়ের মাঠে বাজার বসানোর উদ্যোগে উত্তেজনা
  • নওগাঁর ছোট যমুনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • লালমনিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেফতার
  • কমলগঞ্জে প্রবাসফেরত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম