Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদ-পরবর্তী রাজনৈতিক তৎপরতায় সরব বিএনপি

বরিশালে কমিটি গঠন নিয়ে গুঞ্জন

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৯ pm ০২, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

আবু জাফর বিশ্বাস, বরিশাল প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বরিশালের রাজনৈতিক অঙ্গনে বিএনপির নেতাদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ঈদের দিন থেকে টানা কয়েক দিন ধরে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সৌজন্য সাক্ষাৎ ও আপ্যায়নের মাধ্যমে সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার চেষ্টা করেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।

দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই বরিশাল জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা হতে পারে। পাশাপাশি জাতীয় সম্মেলন ও সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতারা মাঠপর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করার উদ্যোগ নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা জানান, ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেতারা নিজ নিজ অবস্থান সুসংহত করতে কাজ করছেন। ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাংগঠনিক সমীকরণও এ সময়ে গুরুত্ব পেয়েছে।

ঈদের দিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সারওয়ারের বাসভবনে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দীর্ঘদিন পর তাঁর বাসভবনে এমন সমাগম স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

তবে বিষয়টি নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন তাঁর ঘনিষ্ঠজন ও মহানগর বিএনপির সাবেক সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন। তিনি বলেন, ঈদের দিনে যে কেউ যে কারও বাসায় শুভেচ্ছা জানাতে যেতে পারেন। বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই।

এদিকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরীন ঈদের রাতে বরিশাল ক্লাবে নেতা-কর্মীদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। পাশাপাশি জেলা (দক্ষিণ) বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার নিজ নিজ বাসভবনে নেতা-কর্মীদের আপ্যায়ন করেন।

জেলা (দক্ষিণ) বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন বলেন, দীর্ঘদিন দলীয় প্রয়োজনে আমরা সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছি। এখন ঈদকে কেন্দ্র করে সৌজন্য সাক্ষাৎ বেড়েছে, যা স্বাভাবিক।

মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, ঈদ উপলক্ষে নেতা-কর্মীদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। সংগঠনের ভেতরে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোর চেষ্টা চলছে।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, ঈদকে কেন্দ্র করে নেতাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে, তা বরিশালের রাজনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন কমিটি গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে বরিশাল বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন গতিশীলতা তৈরি হয়েছে। ঈদ-পরবর্তী এই তৎপরতা সংগঠনের ভেতরে নেতৃত্ব প্রতিযোগিতাকেও আরও স্পষ্ট করছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন
  • শেষবারের মতো নিজ জেলা ভোলায় তোফায়েল আহমেদ
  • শ্রীমঙ্গলে নতুন প্রত্যাশার নাম তিমির বণিক
  • রাশিয়া যাওয়া ৩ যুবককে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ
  • নোয়াখালীতে দুই ভবনের ৬ ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম