Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে চালক আহত

গেটম্যান সাময়িক বরখাস্ত

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৪৭ pm ০১, জুন ২০২৬
in দুর্ঘটনা, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালনী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ট্রাক্টরের সংঘর্ষে চালক আহত হয়েছেন। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাড়াউড়া চা বাগান রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত আব্দুল কাইয়ুম টিটু (৩২) ইস্পাহানী জেরিন চা বাগানের ট্রাক্টরচালক। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাগান হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শ্রমিক পরিবহনের উদ্দেশ্যে ট্রাক্টর নিয়ে ভাড়াউড়া চা বাগানের দিকে যাচ্ছিলেন টিটু। এ সময় রেলক্রসিং পার হওয়ার সময় সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক আহত হন।

দুর্ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, রেলক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মী সময়মতো গেট নামানো বা প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলে দুর্ঘটনাটি এড়ানো সম্ভব হতো। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

ইস্পাহানী জেরিন চা বাগানের উপমহাব্যবস্থাপক সেলিম রেজা বলেন, “শ্রমিক আনতে যাওয়ার পথে ট্রাক্টরটির সঙ্গে কালনী এক্সপ্রেসের সংঘর্ষ হয়। তবে চালক দ্রুত ট্রাক্টর থেকে লাফিয়ে পড়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।”

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের গেট খোলা ছিল এবং পরে গেটম্যানের কক্ষ তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কালনী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটেছে।”

তিনি জানান, এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত গেটম্যান ইমরুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ এবং রেলক্রসিংয়ে দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্তের মাধ্যমে উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মন্ত্রীর গাড়িবহরও ঝুঁকিতে: ভাঙনের মুখে বাটাজোর–শরিকল সড়ক
  • নীলফামারীতে কৃষক অ্যাপের লটারিতে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু
  • জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে — ড. জিয়াউদ্দিন হায়দার
  • ঈদে দৌলতদিয়া বাস টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, ক্ষোভ পরিবহন শ্রমিকদের
  • শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে চালক আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম