Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে ছাত্রলীগের বিক্ষোভে আটক ২

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৩৯ pm ০১, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এবং ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে শহরের চৌমুহনী পয়েন্ট থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলটি শহরের শমশেরনগর সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ছাত্রলীগ নেতা শোয়েব আহমেদের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর বিদ্যমান বিধিনিষেধ এবং ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারীরা বলেন,ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সংগঠনটির স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রেও বিদ্যমান বিধিনিষেধ তুলে নেওয়ার দাবি জানান তারা।
এদিকে,বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালায়। পরে দুপুরের দিকে ব্যানারসহ দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে মো. ফেরদৌসুর রহমান বাপ্পী এবং সেবুল মিয়ার ছেলে মো. আরমান হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়,মিছিলটি আলফাহ প্রাইভেট হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে জনশক্ত কর্মসংস্থান অফিস পর্যন্ত যায়। এ সময় মিছিলে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ব্যানারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকি অংশগ্রহণকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য,সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নির্বাহী আদেশের মাধ্যমে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মন্ত্রীর গাড়িবহরও ঝুঁকিতে: ভাঙনের মুখে বাটাজোর–শরিকল সড়ক
  • নীলফামারীতে কৃষক অ্যাপের লটারিতে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু
  • জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে — ড. জিয়াউদ্দিন হায়দার
  • ঈদে দৌলতদিয়া বাস টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, ক্ষোভ পরিবহন শ্রমিকদের
  • শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে চালক আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম