Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০৫ pm ০১, জুন ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

এস.এম. পারভেজ, ঝালকাঠি প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা কমিটির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন মো. মাইনুল ইসলাম মান্না।

রোববার (৩১ মে) রাতে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের কাছে পাঠানো পদত্যাগপত্রও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

ফেসবুক পোস্টে মাইনুল ইসলাম মান্না জানান, ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। এ সিদ্ধান্ত গ্রহণে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা মহলের চাপ কিংবা জোরজবরদস্তি ছিল না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি লিখেছেন, “আমি মো. মাইনুল ইসলাম মান্না, ঝালকাঠি জেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করছি। এ সিদ্ধান্ত একান্তই আমার ব্যক্তিগত। কারও কোনো জোরজবরদস্তি বা চাপে এই সিদ্ধান্ত নিইনি। আহ্বায়ক থাকাকালীন সময়ে আমার কোনো আচরণ বা কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক কিছু সমস্যার কারণে ঝালকাঠি জেলা আহ্বায়কের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চান।

পদত্যাগপত্রে তিনি আরও বলেন, তিনি সবসময় দলের আদর্শ ও কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং ভবিষ্যতেও দলের কল্যাণ কামনা করবেন। একই সঙ্গে পদত্যাগপত্র গ্রহণ করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অনুরোধ জানান।

তবে এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়েও এখনো কোনো ঘোষণা আসেনি।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মো. মাইনুল ইসলাম মান্না বলেন, “ব্যক্তিগত ও পারিবারিক কারণেই পদত্যাগ করেছি। এর বাইরে অন্য কোনো কারণ নেই।”

Tags: এনসিপিপদত্যাগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মন্ত্রীর গাড়িবহরও ঝুঁকিতে: ভাঙনের মুখে বাটাজোর–শরিকল সড়ক
  • নীলফামারীতে কৃষক অ্যাপের লটারিতে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু
  • জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে — ড. জিয়াউদ্দিন হায়দার
  • ঈদে দৌলতদিয়া বাস টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, ক্ষোভ পরিবহন শ্রমিকদের
  • শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে চালক আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম