Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইউসুফের ফাঁসির দাবিতে দৌলতপুরে মানববন্ধন

Tanazzina TaniabyTanazzina Tania
১:২০ pm ০১, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

এস কে রাসেল, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে সংঘটিত নৃশংস মা-ছেলে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ইউসুফ আলীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার দুপুরে বাঁচামারা বাজার এলাকায় ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার দ্রুত নিষ্পত্তি এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, পারিবারিক বিরোধের জেরে সংঘটিত এ নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একটি নিষ্পাপ শিশুসহ দুইজনকে হত্যার ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ ও মর্মাহত। তারা দ্রুত খুনিকে আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।

উল্লেখ্য, গত শনিবার রাতে বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্থানীয় কাপড় ব্যবসায়ী ছালামের স্ত্রী আমিনা (৩০) ও তাদের দুই বছরের ছেলে আসলামকে হত্যা করা হয়। এ ঘটনায় গুরুতর আহত হন ছালাম। হত্যার অভিযোগ ওঠে তার ছোট ভাই ইউসুফ আলীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে।

মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা আর না ঘটে।

মানববন্ধন শেষে নিহত মা ও সন্তানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tags: ফাঁসির দাবিবাঁচামারায় মানববন্ধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হিন্দুদের জন্য দুই মুসলিম আইনজীবীর প্রীতিভোজ
  • পাইকগাছায় বেহাল সড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ
  • জামালপুরে ভ্যান চালকের মরদেহ উদ্ধার
  • লাউয়াছড়ায় ঈদের ভিড়, রাজস্ব প্রায় ৫ লাখ
  • পদত্যাগ করলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম