Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাহসিকতায় ভাইরাল কনস্টেবল হাসান

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৭ pm ২৬, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস:

জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভালেন কনস্টেবল হাসান আহমেদ,প্রশংসায় ভাসছে জুড়ীসহ সামাজিক যোগাযোগমাধ্যম।

কুমিল্লার কোম্পানিগঞ্জ বাজারে একটি মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনায় সাহসিকতার পরিচয় দিয়ে আলোচনায় এসেছেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল হাসান আহমেদ। নিজের জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় নেতৃত্ব দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। একই সঙ্গে তাকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করার দাবিও উঠেছে বিভিন্ন মহলে।

গত ২২ মে বিকেল ৪টার দিকে কুমিল্লা জেলার কোম্পানিগঞ্জ থানার কোম্পানিগঞ্জ বাজারে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে এবং পাশের দোকানপাটেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এ সময় উপস্থিত অনেকেই মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণে ব্যস্ত থাকলেও পাশে দায়িত্ব পালনরত কনস্টেবল হাসান আহমেদ তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর উদ্যোগ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,হাসান আহমেদের সাহসী পদক্ষেপ দেখে অন্য পুলিশ সদস্যরাও দ্রুত এগিয়ে আসেন। তার আহ্বানে উৎসুক জনতার একটি অংশও আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়। পুলিশ সদস্য ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম, ফেসবুক আইডি ও পেইজ থেকে কনস্টেবল হাসান আহমেদের সাহসিকতার প্রশংসা জানিয়ে পোস্ট করা হয়। অনেকেই তার এ দায়িত্বশীল ভূমিকার জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুরস্কারের দাবি জানান।

জানা গেছে,হাসান আহমেদ ২০২২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন,সিলেটে কর্মরত রয়েছেন। তার বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার কচুরগুল গ্রামে।

এ ঘটনার পর জন্মস্থান জুড়ী উপজেলাজুড়েও ব্যাপক সাড়া পড়ে। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও মন্তব্যের মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

এদিকে জুড়ী উপজেলার বিশিষ্ট সমাজসেবক, লন্ডনপ্রবাসী এবং সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ জায়েদুল ইসলাম কনস্টেবল হাসান আহমেদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। ফাউন্ডেশনের অফিসিয়াল পেইজে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি হাসান আহমেদকে “জুড়ীবাসীর গর্ব” হিসেবে উল্লেখ করেন। তার সাহসিকতায় মুগ্ধতার কথা জানিয়ে ঈদের পর ছুটিতে বাড়িতে এলে তাকে সংবর্ধনা দেওয়ার ঘোষণাও দেন তিনি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজার পৌর ঈদগাহে ঈদুল আজহার তিন জামাত
  • ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান
  • সদরপুরে ভক্তদের নিয়ে ঈদুল আজহার নামাজ আদায় করলেন পীর
  • লালমনিরহাটে নজরুল জয়ন্তী উদযাপন
  • স্বামীর চিকিৎসার খরচ জোগাতে কিডনি বিক্রি করতে চান স্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম