Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ও টাকা ছিনতাই

Bangla FMbyBangla FM
৭:৪৫ pm ২৩, ফেব্রুয়ারী ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা এক লাখ টাকা এবং ২০০ ভরি সোনা ছিনিয়ে নিয়েছে।

গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন । তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন চিকিৎসাধীন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ গণমাধ্যমকে এসব তথ্য জানান।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে বনশ্রীর ডি ব্লকের সাত নম্বর রোডে   তিনটি মোটরসাইকেল স্বর্ণ ব্যবসায়ীর পথরোধ করে। এরপর দুর্বৃত্তরা স্বর্ণ ব্যবসায়ীর সোনা নিতে টানাহেঁচড়া করে। সোনা না দিতে চাওয়ায় তারা ব্যবসায়ীকে গুলি করে। এরপর সোনা ও টাকা নিয়ে দুর্বত্তরা  মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ গণমাধ্যমকে বলেন, স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের বনশ্রীতে জুয়েলারির দোকান রয়েছে। তিনি দোকান বন্ধ করে একাই বাসায় ফিরছিলেন। এসময় পথিমধ্যে তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা আনোয়ার হোসেনের পথরোধ করে। তাদের মধ্য থেকে লাল হেলমেট পরা ব্যক্তি ওই ব্যবসায়ীকে তিন রাউন্ড গুলি চালায়।

তিনি বলেন, ভুক্তভোগী আনোয়ার হোসেনের দুই পায়ে দুটি ও পিঠে একটি গুলি লেগেছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যবসায়ীর বরাত দিয়ে ওসি বলেন, তার কাছে ছিল ২০০ ভরি সোনা এবং নগদ এক লাখ টাকা। গুলির পর সোনা এবং টাকা নিয়ে চলে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে। ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, তিন মোটরসাইকেলে ছিল মোট সাতজন। সবার মাথায় ছিল হেলমেট। স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে লাল হেলমেট পরিহিত একজন তাকে পিস্তল দিয়ে গুলি করে। গুলির পর দুর্বৃত্তদের বাকি সদস্যরা স্থান ত্যাগ করার পরামর্শ দেয়। এরপর তিনটি মোটরসাইকেলে করে সবাই একসঙ্গে চলে যায়।

Tags: ছিনতাইবনশ্রীব্যবসায়ীরাজধানী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • সদরঘাটে লঞ্চ সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন নিখোঁজ
  • ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
  • কুলাউড়ায় ঈদ সহায়তা কার্যক্রমের উদ্বোধন
  • সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম