Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘আমেরিকাকে ভালোবাসি’, তাই ছেলের বিয়েও মিস করবেন ট্রাম্প

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪১ am ২৩, মে ২০২৬
in বিশ্ব
A A
0

চলতি সপ্তাহে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তবে পারিবারিক এই বিশেষ আয়োজনে অংশ নিতে পারবেন না তার বাবা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারি দায়িত্ব ও চলমান আন্তর্জাতিক ইস্যুগুলোর কারণে তাকে ওয়াশিংটনেই থাকতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ছেলে ও তার হবু স্ত্রী বেটিনা অ্যান্ডারসনের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে থাকতে চাইলেও রাষ্ট্রীয় দায়িত্ব তাকে সেই সুযোগ দিচ্ছে না। যুক্তরাষ্ট্রের স্বার্থ ও দায়িত্ব পালনের প্রয়োজনীয়তার কারণেই তাকে হোয়াইট হাউসে অবস্থান করতে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সপ্তাহান্তে বাহামার একটি ব্যক্তিগত দ্বীপে সীমিত পরিসরে বিয়ের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তার ছেলে চেয়েছিলেন তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকুন। তবে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি এবং ব্যস্ত সময়সূচির কারণে তা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, ইরানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতি বিষয় বর্তমানে তার অগ্রাধিকার তালিকায় রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি ভ্যানেসা ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ১২ বছর বৈবাহিক জীবন কাটান। তাদের পাঁচ সন্তান রয়েছে। ২০১৮ সালে সেই সম্পর্কের অবসান ঘটে। পরে তিনি কিম্বারলি গুইলফয়েলের সঙ্গে বাগদান করলেও ২০২৪ সালে তাদের সম্পর্কও ভেঙে যায়। এবার বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র।

Tags: আমেরিকাট্রাম্পডোনাল্ড ট্রাম্পবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের মির্জাপুর মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার
  • মির্জাপুরে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন সনাতনী যুবক
  • রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
  • হবিগঞ্জে এনসিপির জুলাই পথযাত্রায় হামলার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল
  • শ্রীমঙ্গলে ৮ হাজার ঘনফুট বালুসহ সরঞ্জাম জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম