Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝিনাইদহে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৬ pm ২২, মে ২০২৬
in Top Lead News, রাজনীতি
A A
0

ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব নাসিরুদ্দীন পাটোয়ারীসহ বেশ কয়েকজন নেতাকর্মী। জুমার নামাজ শেষে জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে।

শুক্রবার (২২ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নাসিরুদ্দীন পাটোয়ারী এই তথ্য নিশ্চিত করেছেন।

নাসিরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করেন, জুমার নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পরবর্তীতে হকিস্টিক দিয়ে অতর্কিত আঘাত শুরু করে। এই হামলায় তিনজনের মাথা ফেটে গেছে এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, হামলাকারীরা তাকে এবং এনসিপির যুগ্ম সদস্য তারেক রেজাকে লক্ষ্য করে কিল-ঘুষি মারে। এ সময় তাদের মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।

হামলার পর নাসিরুদ্দীন পাটোয়ারী এবং তার সফরসঙ্গীরা স্থানীয় থানায় আশ্রয় নিয়েছেন। বর্তমানে তারা সেখানে অবস্থান করছেন এবং এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে নাসিরুদ্দীন পাটোয়ারীর দাবি, থানা এলাকায় অবস্থানকালেও ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা আবারও থানার সামনে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে।

এই হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে হামলা ও লুটপাটের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত স্থানীয় বিএনপি বা এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সজাগ অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

Tags: জাতীয় নাগরিক পার্টিনাসীরুদ্দীন পাটওয়ারীরাজনীতিসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের মির্জাপুর মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার
  • মির্জাপুরে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন সনাতনী যুবক
  • রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
  • হবিগঞ্জে এনসিপির জুলাই পথযাত্রায় হামলার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল
  • শ্রীমঙ্গলে ৮ হাজার ঘনফুট বালুসহ সরঞ্জাম জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম