Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে ব্রিজের নিচ থেকে আহত যুবকের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৫ pm ২১, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

​সঞ্জয় মালাকার :

অবশেষে পাওয়া গেলো মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের কুঁচিমোরা ব্রীজে ঘটে যাওয়া ভয়াবহ ও রহস্যময় সড়ক দুর্ঘটনায়  সেই অজ্ঞাত যুবকের পরিচয়। কিন্তু নির্মম সত্য হলো, পরিচয় মেলার আগেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিরতরে বিদায় নিয়েছেন তিনি।

​নিহত যুবকের নাম এনামূল হক জয়। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিজয়া বাজার এলাকার ছরকুম মিয়ার ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর পর পরিচয় নিশ্চিত হওয়ায় পুরো পরিবার ও এলাকায় এখন শোকের মাতম চলছে।পরিচয় নিশ্চিত করে মুটোফোনে আমাদের বিষয়টি জানান একই এলাকার আবুল কালাম নামের এক ব্যক্তি।

​​আজ সকাল ঠিক ৭টার দিকে রাজনগরের কুঁচিমোরা ব্রীজের নিচে একটি মোটরসাইকেলসহ গুরুতর রক্তাক্ত ও ক্ষতবিস্থত অবস্থায় এই যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয় ইউপি সদস্য মাসুম আহমেদ। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং রাজনগর থানার এস আই আলমগীর সঙ্গীয় ফোর্সসহ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।

​নিহত জয়ের হাত ও পায়ের বিভিন্ন অংশ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। জ্ঞান হারিয়ে ফেলা জয়ের সাথে কথা বলার একাধিক চেষ্টা করা হলেও মৃত্যুর আগে তিনি কোনো কথা বলতে পারেননি। অবশেষে দুপুরের দিকে চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Tags: দুর্ঘটনাসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শান্তিগঞ্জে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা
  • রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন
  • রাজস্থলীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ
  • চরভদ্রাসনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত
  • দুমকিতে সাবেক ইউপি সদস্যের আত্মহত্যা, চিরকুটে ৬ পাওনাদারের নাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম