Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুমকিতে সাবেক ইউপি সদস্যের আত্মহত্যা, চিরকুটে ৬ পাওনাদারের নাম

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২২ pm ২১, মে ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে পাওনাদারের টাকা পরিশোধ করতে না পারায় সাবেক ইউপি সদস্য ও দলিল লেখক মাওলানা আবুল কালাম খান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির আঙ্গিনায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, বাড়ির আঙ্গিনার একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ঘটনাস্থল থেকে নিহতের স্বহস্তে লেখা একটি চিরকুট জব্দ করেছে পুলিশ। ওই চিরকুটে পাওনাদার হিসেবে ৬ ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। চিরকুটে দক্ষিণ মুরাদিয়ার পিলার ব্যবসায়ী উত্তম বাবুসহ ৬ ব্যক্তির নাম উল্লেখ করেম উত্তম বাবু, হান্নান শিকদার, দেলোয়ার হোসেন টিটু খা, ছালাম মূর্ধা, মিলন মূর্ধা, কালাম মৃধা, উল্লেখিত ব্যক্তিদের নিজের মৃত্যুর জন্য দায়ী করেছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আর্থিক সংকট ও দেনার চাপ নিয়ে দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন আবুল কালাম খান। তিনি শ্রীরামপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও পেশায় দলিল লেখক ছিলেন।

দুম কি থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন জানন, চিরকুটটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জাতীয় বাজেটের ৪০ শতাংশ কৃষি খাতে বরাদ্দের দাবিতে বাসদের স্মারকলিপি প্রদান
  • শান্তিগঞ্জে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা
  • রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন
  • রাজস্থলীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ
  • চরভদ্রাসনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম