স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা:
চরভদ্রাসন উপজেলায় সার্ভিসের উদ্যোগে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ” পালিত। চরভদ্রাসন উপজেলা স্টেশন অফিসার শরিফ মুর্তজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ।বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাক্তার হাফিজুর রহমানওচরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ আনোয়ার হোসেন।
লোহারটেক খালপার সংলগ্ন ফায়ার সার্ভিস অফিস থেকে রেলি বের সড়ক প্রদক্ষিণ করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন আয়োজিত অনুষ্ঠানে আগত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন স্টেশন অফিসার শরীফ মোর্তজা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের জাতীয় সংগীত পরিবেশনের এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ।
উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের পেশাদারিত্ব, সাহসিকতা, সেবামূলক মানসিকতা ও সততার ভূয়সী প্রশংসা করেন। বক্তব্যে তিনি বলেন, “দুর্যোগ, অগ্নিকাণ্ড কিংবা যেকোনো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকা প্রশংসার দাবিদার।”
এ সময় তিনি সংশ্লিষ্ট সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি, উদ্ধার সরঞ্জাম ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পাশাপাশি তিনি এসব সরঞ্জামের ব্যবহারিক দিক পরিদর্শন করেন।
ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা গেছে, চরভদ্রাসন উপজেলা স্টেশন অফিসার শরীফ মুর্তজা যোগদানের পর থেকেই বিভিন্ন দুর্যোগে গাছপালা রাস্তায় উপরে পড়ে থাকা তার অধীনস্থ লোকদের দিয়েরাস্তা পরিষ্কার করার কর্মকান্ডে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ স্টেশন অফিসার শরীফ মোর্তজা কে প্রশংসা করেন।
এছাড়া বিভিন্ন দুর্যোগ শরিফ মুর্তজা কে সর্বদাই দেখা যায় মানব সেবার কর্মকাণ্ড।

