Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুরে রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৯ pm ২১, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

তৌহিদুর রহমান, ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি:

ঢাকায় শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শহরের খরমপুর মোড়ে স্বেচ্ছাসেবক সংগঠন ‘আজকের তারুণ্য’-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শেরপুরে বসবাসরত রামিসার চাচা শফিউদ্দিন মোল্লা। মানববন্ধনে তিনি শোকাহত অবস্থায় কান্নায় ভেঙে পড়েন।

সংগঠনটির সভাপতি রবিউল ইসলাম রতনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ রানা, শ্রমিক দল নেতা শওকত হোসেন, এলাকাবাসীর পক্ষে কাজী মাসুমসহ অনেকে।

বক্তারা বলেন, শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। একই সঙ্গে দেশে সংঘটিত ধর্ষণ, শিশু হত্যা ও অন্যান্য নৃশংস অপরাধের ঘটনায় দ্রুত আসামিদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর আইন প্রয়োগ এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা জরুরি, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নৃশংসতার শিকার হতে না হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কোরবানির আগে রেকর্ড ভাঙল রেমিট্যান্স, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা
  • গৌরনদীতে বজ্রপাতে দুইজন নিহত
  • গোদাগাড়ীতে বোরো মৌসুমে সরকারিভাবে ধান চাল সংগ্রহের উদ্বোধন
  • বিশ্বকাপের আগেই বড় ধাক্কা, ফের ইনজুরিতে নেইমার
  • রামপালে ভূমিসেবা মেলা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম