দেশের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে একটি নিষিদ্ধ ও ‘সন্ত্রাসী’ সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমের বরাতে বৃহস্পতিবার (২১ মে) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে একটি সংগঠন গঠন করে রাষ্ট্রীয় নিরাপত্তা নষ্ট করার চেষ্টা এবং একটি ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর সদস্য হওয়ার অভিযোগ ছিল।
এছাড়া তাদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে জড়িত থাকা, গুলিবর্ষণ এবং হত্যাচেষ্টাসহ একাধিক গুরুতর অভিযোগও আনা হয়েছিল বলে উল্লেখ করা হয়।

