Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৫ pm ২১, মে ২০২৬
in সারাদেশ
A A
0

বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সেমিনার ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২০ মে (বুধবার) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম. শরীফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাজিমউদ্দিন আল আজাদ, সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী ও প্রধান আলোচক ছিলেন জনাব সালেম সুলেরী, সম্পাদক, সাদাকালো, নিউজব্যাংক।

অতিথি হিসেবে সেমিনারের বক্তব্য রাখেন আবুল কাশেম মজুমদার, চেয়ারম্যান, বাংলাদেশ জাস্টিস পার্টি, সুলতান শাহ আলম, চেয়ারম্যান, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি, এস. এম আমানউল্লাহ, সাবেক সংসদ সদস্য প্রার্থী, ঢাকা-৫, বুক এন্ড বুকার’স এর স্বত্বাধিকারী মো. আল-মামুন সেলিম অর রশিদ, রংপুরের শিবরাম স্মৃতি প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. মিজানুর রহমান, বিশিষ্ট কবি ও সংগঠক মো. মুজিবর রহমান বকুল, সৈয়দ খাইরুল আলম, চেয়ারম্যান, পাচারের শিকার মানব উদ্ধার সংস্থা , মোহাম্মদ ইসরারুল হাসান সুমন, সহ-সভাপতি, শ্রমিক ইউনিয়ন, বিআইডব্লিউটিএ, বিশিষ্ট কবি ও সাহিত্যিক ইসমত আরা, কবি ও ছড়াকার হোসেন ফারুক, আসাদুজ্জামান বিকাশ, সাংবাদিক ও স্থপতি তাইফুর রহমান রাহী, সাহেদ বিপ্লব, প্রকাশক, টইটই প্রকাশন, আনিসুর রহমান সরকার।

এছাড়াও অনুষ্ঠানে সোসাইটির কক্সবাজারের প্রতিনিধি ছিলেন মাওলানা ওমর ফারুক কুতুবী, বরিশাল থেকে এড. সরদার শাহ্ আলম, কুমিল্লা থেকে লায়ন ডা. মো. ইমান আল মাহমুদ, গাজীপুর থেকে মো. হারুন অর রশীদ, প্রাথমিক শিক্ষা প্রতিনিধি দ্বীন ইসলাম বাদল, মো. মনিরুল ইসলাম, আতিকুর রহমান জনি, সুনামগঞ্জ থেকে মো. মুজিবুর রহমান, ছাত্র প্রতিনিধি সেজান খান প্রমূখ। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন কামরুজ্জামান টিপু, সদস্য সচিব, অনুষ্ঠান উদযাপন কমিটি।
সেমিনারে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য এবং সমাজ গঠনে তাঁর বৈপ্লবিক ও মানবিক দর্শনের ওপর বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, নজরুলের কবিতা ও গান আজও আমাদের যেকোনো অন্যায় ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়। নতুন প্রজন্মের মাঝে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও সাহিত্যিক অবদান ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন তারা।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রামিসা হত্যাসহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মানববন্ধন
  • ধর্ষণ মামলায় ভয়াবহ বর্ণনা দিল আসামি ও তার স্ত্রী
  • শরীয়তপুরে মাদকের বিরুদ্ধে যুবকদের বিক্ষোভ ও মানববন্ধন
  • দিনাজপুরে জমে উঠেছে ঐতিহ্যবাহী ছাগলের হাট
  • দীর্ঘ ৮ বছর পর আবারও আত্মসমর্পণে ছোট সুমন বাহিনী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম