Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৯০তম বৈঠক শুরু আজ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৪ pm ২১, মে ২০২৬
in আন্তর্জাতিক
A A
0

পশ্চিমবঙ্গের কলকাতায় আজ বৃহস্পতিবার (২১ মে) থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯০তম বৈঠক। তিন দিনব্যাপী এ বৈঠক আগামী শনিবার পর্যন্ত চলবে।

বুধবার (২০ মে) বৈঠকে অংশ নিতে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধি দল কলকাতায় পৌঁছেছে। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কাদীর। প্রতিনিধিদলে পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও রয়েছেন।

এছাড়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) মোহাম্মদ আলমগীর হোসেন এবং কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) মোহাম্মদ ওমর ফারুক আকন্দও আলোচনায় অংশ নেবেন।

ভারতের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির কেন্দ্রীয় পানিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব এবং পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের এক প্রধান প্রকৌশলী।

এবারের বৈঠকের মূল আলোচ্য বিষয় হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির পুনর্নবীকরণ। চলতি বছরের ৩১ ডিসেম্বর এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। মেয়াদ শেষ হওয়ার আগে এটিই দুই দেশের যৌথ নদী কমিশনের শেষ বৈঠক।

বৈঠকের শুরুতেই বাংলাদেশের প্রতিনিধি দল মুর্শিদাবাদে গিয়ে ফারাক্কা ব্যারাজ এলাকায় গঙ্গা নদীর পানির প্রবাহ পরিমাপ করবেন। পরে কলকাতায় ফিরে মূল বৈঠকে অংশ নেবেন তারা।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে দুই দেশের মধ্যে পানি বণ্টনের বিধান রয়েছে।

Tags: #পানি_বণ্টন#ফারাক্কা#যৌথ_নদী_কমিশনবাংলাদেশভারত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শরীয়তপুরে মাদকের বিরুদ্ধে যুবকদের বিক্ষোভ ও মানববন্ধন
  • দিনাজপুরে জমে উঠেছে ঐতিহ্যবাহী ছাগলের হাট
  • দীর্ঘ ৮ বছর পর আবারও আত্মসমর্পণে ছোট সুমন বাহিনী
  • পাকিস্তানের ব্যাটারকে তিরস্কার জানালো আইসিসি
  • ট্রাকচালক হত্যা মামলার চার্জশিট শুনানি আজ, আদালতে হাজির পলক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম