Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণবাড়িয়ায় বাথরুমের সেপটিক ট্যাংকে নেমে চার তরুণের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪৩ pm ২০, মে ২০২৬
in সারাদেশ
A A
0

সরাইল, ব্রাহ্মনবাড়িয়া, প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাথরুমের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 বুধবার( ২১মে )বিকেলে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গলানিয়া গ্রামের আলী মিয়ার বাড়িতে একটি সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ চলছিল। এ সময় কয়েকজন চার তরুণ ট্যাংকের ভেতরে নামেন। ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তারা অচেতন হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, গলানিয়া গ্রামের মমসার (১৮), পশ্চিমপাড়ার ইমাম হোসেন (১৫) ও হৃদয় মিয়া (১৫), এবং ধর্মতীর্থ এলাকার আরমান (১৪)। নিহতদের মধ্যে মমসার পেশায় পাইপ ফিটার মিস্ত্রি ছিলেন। পরিবারের সদস্যরা জানান, অল্প কিছুদিনের মধ্যেই তার বিদেশ যাওয়ার কথা ছিল ।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সরাইল স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ,ঘটনার বিস্তারিত তদন্ত চলছে ।

স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়া ট্যাংকে নামার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। যথাযথ সুরক্ষা সরঞ্জাম ছাড়া সেখানে প্রবেশ করা ঝুঁকিপূর্ণ।

এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে গলানিয়া গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠছে।

Tags: ট্যাংকব্রাহ্মণবাড়িয়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা প্রকল্পও হাতে নেবে সরকার: প্রধানমন্ত্রী
  • ৪8 বছর আগের ইতিহাস ছুঁয়ে গেল প্রধানমন্ত্রীর হৃদয়
  • এনজিওদের বিরুদ্ধে বেওয়ারিশ কুকুরের ভ্যাকসিন ব্যবসার অভিযোগ
  • টাকা চুরির নতুন স্কিম ‘অ্যাডভান্স ইনকাম ট্যাক্স’, অভিযোগ বাইকারের
  • পরিকল্পিত চক্রান্তের মুখে কুরবানির পশুর হাট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম