Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিভাগীয় পর্যায়ে শিরোপা জিতল শ্যামনগরের মীরগাং বালিকা দল

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৫ pm ২০, মে ২০২৬
in অন্যান্য
A A
0

রনজিৎ বর্মন  শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি:

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকায় খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউপির পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দল।  

বুধবার(২০মে) খুলনার খালিশপুর পোর্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভাগীয় খেলা অনুষ্ঠিত হয় ঝিনাইদহ জেলার সারটিয়া শৈলকূপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দলের সাথে।  খেলার প্রথমার্ধে শ্যামনগর বালিকা দলের ক্যাপটেন মারিয়া ইয়াসমিন ক্রীড়া নৈপূণ্য দেখিয়ে ১ টি গোল করেন। পরবর্তীতে শ্যামনগর বালিকা দলের ক্রীড়া নৈপূণ্যতার কারণে বিপক্ষ দল কোন গোল করার সুযোগ পায়নাই।  ফলে ১-০ গোলে সারটিয়া শৈলকূপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দলকে পরাজিত করে শ্যামনগরের পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দল জয় লাভ করে।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার(শিক্ষা ও আইসিটি)।  এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষার সহকারী পরিচালক, খুলনা জেলা শিক্ষা অফিসার প্রমুখ।  খেলা চলাকালিন শ্যামনগর বালিকা দলের উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেশ মৃধা, শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক তরিকুল ইসলাম,শিক্ষক বিপ্রদাশ মন্ডল প্রমুখ।

শ্যামনগর বালিকা দল বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জ্ঞাপন করেছেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক, জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আলমগীর কবীর রানা, শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, শ্যামনগরের ক্রীড়া প্রেমি ব্যক্তিবর্গ প্রমুখ।

উল্লেখ্য যে,পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দল ইতিপূর্বে চার বার উপজেলা চ্যাম্পিয়ন,টানা তিনবার জেলা চ্যাম্পিয়ন এবং এই বছর দিয়ে দুইবার বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

Tags: প্রাথমিক বিদ্যালয়শ্যামনগর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা প্রকল্পও হাতে নেবে সরকার: প্রধানমন্ত্রী
  • ৪8 বছর আগের ইতিহাস ছুঁয়ে গেল প্রধানমন্ত্রীর হৃদয়
  • এনজিওদের বিরুদ্ধে বেওয়ারিশ কুকুরের ভ্যাকসিন ব্যবসার অভিযোগ
  • টাকা চুরির নতুন স্কিম ‘অ্যাডভান্স ইনকাম ট্যাক্স’, অভিযোগ বাইকারের
  • পরিকল্পিত চক্রান্তের মুখে কুরবানির পশুর হাট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম